|| জহির উদ্দিন বাবর ||
‘আজ বাংলা মাসের কত তারিখ’ এই প্রশ্নটি করলে বেশির ভাগ লোক সাধারণত উত্তর দিতে পারে না। অনেকে তারিখ বলতে পারলেও এখন বাংলা কত সাল চলছে সেটা বলতে পারে না। তবে সারা বছর তেমন গণনা না করা হলেও বাংলা সনের প্রথম দিনটি পালন করা হয় অনেক ধুমধামে। পয়লা বৈশাখ এখন আমাদের জাতীয় জীবনের অন্যতম উৎসবের দিন। দিন দিন পয়লা বৈশাখকে কেন্দ্র করে উৎসবের মাত্রা বাড়ছে। এখন বাংলা বছরের প্রথম দিনটি কেন্দ্র করে মানুষ যত মাতামাতি করে তা একসময় করতো না। এখনকার এই মাতামাতির পেছনে মূল ভূমিকা মিডিয়ার। টেলিভিশন, রেডিও এবং আমাদের সংবাদপত্রগুলো মানুষকে পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতার প্রতি উসকে দিচ্ছে।
এখন পয়লা বৈশাখ মানেই মহা-উৎসবের দিন। রমনার বটমূল থেকে শুরু করে রাজধানীজুড়ে এদিন মানুষের ঢল নামে। আগে শুধু রমনা এলাকায় পয়লা বৈশাখের অনুষ্ঠান হলেও এখন পুরো রাজধানীতেই চলে এই অনুষ্ঠান। এদিন রাস্তায় বের হওয়া মানেই অন্তহীন দুর্ভোগ। তবু ঢাকা শহরের বেশির ভাগ মানুষ এদিন বেরিয়ে আসে। ছেলে-বুড়ো, নারী-পুরুষ কেউ আর এদিন ঘরে থাকতে চায় না। পয়লা বৈশাখকেন্দ্রিক সংস্কৃতিতেও এখন এসেছে পরিবর্তন। আগে সাদামাটা বাঙালিয়ানা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল পয়লা বৈশাখ; কিন্তু এখন এতে যুক্ত হয়েছে বহুজাতিক কোম্পানিগুলোর নানা স্পন্সর ও প্রণোদনা। তারা মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে এই দিবসে মাতোয়ারা হতে নানাভাবে উৎসাহিত করে। এই দিনকে কেন্দ্র করে গান-বাজনার নানা