|| জহির উদ্দিন বাবর ||
বাংলাদেশে কওমি মাদরাসার সূচনা প্রায় সোয়া’শ বছর আগে। কিন্তু এর মহিলা শাখার আনুষ্ঠানিক যাত্রা অনেক পরে। বিগত শতাব্দীর আশির দশকে বাংলাদেশে প্রথম মহিলা মাদরাসার সূচনা হয়। ফলে এদেশে কওমি মাদরাসার ছাত্র শাখা যতটা বিস্তৃত হয়েছে ততটা হয়নি ছাত্রী শাখা। তবে গত প্রায় চার দশকে মহিলা মাদরাসার একটা বিপ্লব ঘটে গেছে। সারাদেশে গড়ে উঠেছে কয়েক হাজার মহিলা মাদরাসা। লাখ লাখ নারী এখানে দীনি ইলম হাসিল করছেন। এমনকি বেফাকসহ অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় কাছাকাছি। দিন দিন এই সংখ্যা শুধু বাড়ছেই। একটা সময় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।