সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

এ মুহূর্তে সংসদে লড়াই ভালো হবে না রাজপথে আন্দোলন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||

আধুনিক যুগে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রকে অস্বীকার করা বা আংশিক জনগণের মনের মতো নতুন করে রাষ্ট্রের পুনর্জন্ম দেওয়ার সুযোগ নেই। বিপ্লবের মাধ্যমে পূর্ণ সংস্কার করা যায়। যেটি আগষ্টের করনেওয়ালারাই করেনি। এখন সংবিধান বহাল থাকায় রাষ্ট্রের সবই বহাল আছে। সরকার পরিচালনার ভার ২১৯ সিট ওয়ালা জোটের হাতে এসেছে।

তারা একদল লোকের পক্ষ থেকে তাদের মত ও স্বার্থের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সংস্কার প্রস্তাব হুবহু মানতে চাইবে না, এমনটি হতে পারে। আর এ অবস্থায় বিরোধী জোটের কর্তব্য, সর্বোচ্চ চেষ্টা করে নিজেদের যৌক্তিক দাবী ও পরিমিত চাহিদা পূরণ করে নেওয়া। এর আগে এসব চাহিদা  বাস্তবায়নের  অন্য অনেক পথ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এসব হিসাব করে পদক্ষেপ নেওয়ার মতো চিন্তাশীল, বোদ্ধা ও একস্ট্রা অর্ডিনারী খেলোয়াড় তাদের মধ্যে আছেন বলে অন্তত গত দুই বছরের ভূমিকা থেকে বোঝার উপায় ছিল না।