||ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ||
আজ সোমবার, ১ ডিসেম্বর—বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে সচেতনতা সভা, মানববন্ধন, র্যালি, স্কুল–কলেজে স্বাস্থ্যশিক্ষা আয়োজন, গণমাধ্যম প্রচার, আলোচনা ও পোস্টার ক্যাম্পেইনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস ২০২৫। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসেবে ঘোষণা করা হয়—বিশ্ববাসীকে এইচআইভি/এইডস সম্পর্কে জানানো, ভুল ধারণা সংশোধন করা এবং এইডসে মৃত্যুবরণকারী মানুষদের স্মরণ করার উদ্দেশ্যে। এইডসকে কেবল একটি চিকিৎসাবিজ্ঞানের সমস্যা হিসেবে দেখলে ভুল হবে; এটি একই সঙ্গে একটি সামাজিক, মানসিক ও আচরণগত সংকট। দারিদ্র্য, বৈষম্য, কুসংস্কার, সচেতনতার অভাব, সঠিক যৌনশিক্ষার অভাব এবং সামাজিক লজ্জা—সব মিলেই এই রোগের বিস্তারকে জটিল করে তুলেছে। এখনো অনেক মাà