সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দাওরা ফারেগ শিক্ষক নিয়োগ দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, দারুল আরকাম মাদরাসা যশোরের নায়েবে মুহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির রোববার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিক, আধ্যাত্মিক ও চারিত্রিক উন্নয়নের জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নেই। ফলে কোমলমতি শিক্ষার্থীরা তাদের মৌলিক নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, এ পি এস এস ২০২৪ এর প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ১১৮৬০৭ টি। এর প্রতিটি  প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন যোগ্য ধর্মীয় শিক্ষক হিসাবে কওমী দাওরায়ে হাদিস পাস আলেম নিয়োগ করা হয়, তবে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞানের পাশাপাশি ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর জন্য উপকারী নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ফাউন্ডেশন চেয়ারম্যান আরো বলেন, আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, অতি দ্রুত দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হোক।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ