|| শায়খ মিসবাহ উদ্দীন মাদানী ||
জামায়াত ফ্যামিলিতে বড় হয়েছি। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ লেখা বড় বড় পোস্টারের ছবি এখনও চোখে ভাসে। আমার বাবা আজীবন জামায়াতের জন্য মূল্যবান সময় ও সম্পদ উৎসর্গ করে গিয়েছেন। যদিও তার মধ্যে কখনো কট্টরতা দেখিনি। তাবলিগ ও সকল ধারার আলিমগণের খেদমত ও মুহব্বত তিনি নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করেন। আমার বাবা এখনও মদিনা জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। তিনি চট্টগ্রামের দায়িত্বশীলদের কাছে আমাকে আইআইইউসি থেকে বের করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে কৌশলে পরোক্ষ জবাব দিয়েছেন- আপনি আমাদের সাথে আন্তরিক ও আপনার ত্যাগের তুলনা হয় না। কিন্তু আপনার দুইটা সন্তানের একটাও আমাদের সংগঠনে দেননি, বরং কওমি মাদরাসায় পড়িয়েছেন। ছেলের জন্য বউ এনেছেন এলাকার প্রসিদ্ধ তাবলিগ ফ্যামিলি থেকে।
আমার বাবার কথা হলো, à
