শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসলামি বইমেলা নিয়ে একটি প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের রশীদ

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা শুরু হচ্ছে। এবারের মেলাকে আন্তর্জাতিক মেলায় রূপদানের চেষ্টা চলছে এবং শোনা গেছে ইতোমধ্যে মিশর বৈরুত ও পাকিস্তান থেকে প্রসিদ্ধ কয়েকটি প্রকাশনী তাদের কিতাবাদি শিপে পাঠিয়ে দিয়েছে। 

বইমেলাকে সফল করার জন্য আমার একটি প্রস্তাবনা: 
সিনিয়র প্রকাশকদের একটি টিম ঢাকার বড় মাদরাসাগুলোতে যাবেন, সাথে যদি কয়েকজন পরিচিত লেখক ও অ্যাকটিভিস্ট থাকেন তাহলে তো আরো ভালো। তারা গিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সাথে বইমেলা নিয়ে মতবিনিময় করবেন এবং অনুরোধ করবেন, যেন মেলা চলাকালীন যেকোনো একটি দিন মাদরাসার সকল ছাত্র-শিক্ষককে বইমেলায় যাওয়ার আম অনুমতি দেন। সেদিন সকলে মেলায় আসবেন, বিভিন্ন দেশি-বিদেশি প্রকাশনীর হাজার হাজার কিতাব ঘুরেফিরে দেখবেন, পছন্দ হলে কিনবেন। 

এতে ছাত্র-শিক্ষকদের যে বিরাট ফায়দা হবে, তা বলার অপেক্ষা রাখে না। বই জিনিসটাই এমন, ছাত্রদের কাছে গুরুত্ব তুলে ধরলে তারা বুঝতে পারে, সংগ্রহ করে, পড়ে। অভিজ্ঞতায় দেখেছি, সুযোগ ও পরিবেশ পেলে ছাত্ররা প্রচুর বই সংগ্রহ করে।

যাদের মধ্যে সংগ্রহের ও পড়ার নেশা গড়ে ওঠে তাদের হৃদয়েই বড় স্বপ্ন আর যুগান্তকারী চিন্তার জন্ম নেয়, তারাই জাতিকে স্বপ্ন দেখায়। আশা করি মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারবেন। 

সেইসাথে বইমেলাও জমজমাট হবে। কিছু মাদরাসা যখন আসা শুরু করবে তাদের দেখাদেখি অন্যরাও আসতে উদ্বুদ্ধ হবে। ইসলামি প্রকাশনার যে জাগরণের আমরা স্বপ্ন দেখছি, সকলকে নিয়েই বাস্তবায়ন করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ