ড. এনায়েতুল্লাহ আব্বাসী
বহুল প্রত্যাশিত ২৮ দফা সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মাদ ইউনুস। দুঃখজনক বিষয় এটা যে, ২৮ দফা সম্বলিত ঘোষণাপত্রের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ও ইতিহাসের কথাটি পাশ কেটে যাওয়া হয়েছে। প্রায় ২০০ বছর ইং-রে/জ বে-নি/য়ারা উপমহাদেশ শাসন করেছে। ইংরেজদের এই শাসনামলে এদেশের মুসলিম জনগোষ্ঠীর উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, বংশ-পরম্পরায় মুসলিম জাতি গোষ্ঠী যে আন্দোলন সংগ্রাম করে এসেছে, সে বিষয়টি একেবারেই উল্লেখ করা হয়নি। অত্যাবশ্যকীয় যে বিষয়টি উল্লেখ করা উচিত ছিল, তা হলো Two nation theory, দ্বি-জাতি তত্ত্বের কথা।
যেহেতু বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল, তাই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ধাপে ধাপে বাংলাদেà