মাওলানা ফরহাদ হুসাইন
পৃথিবীতে এমন কিছু স্থান আছে, যেগুলোর প্রতি ভালোবাসা জন্মায় হৃদয়ের গহীন থেকে। এমন স্থানগুলো শুধু পাথর-নির্মিত বা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ কিছু নয়, তারা হয়ে ওঠে আত্মার অংশ। ঠিক যেমন এই কুয়াটি। বিরে গারস এক নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মদিনার বুকে, চুপচাপ বহন করছে প্রিয় নবীজি সা.-এর ভালোবাসা, তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।
এটা সেই কুয়া, যার পানির স্বাদ নিজ হাতে যাচাই করেছিলেন রাসূলুল্লাহ সা.। যে কুয়ার পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন, বারাকাহ চেয়েছিলেন। আর এই কুয়ার পানিই ছিল তাঁর পছন্দের। তাঁর মৃত্যুর পরও এই পানি দিয়ে তাঁর পবিত্র দেহ মোবারক গোসল করানো হয়েছিল।