শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

এসএসসি নয়, মানুষ হওয়ার প্রশ্নে পাস করো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুল কাদির

এসএসসি কিংবা এইচএসসি নয়, জীবনে মানুষ হওয়ার প্র্যাকটিসটাই সবচেয়ে বড়। তুমি যদি মানুষ হতে পারো তাহলে তোমাকে অভিনন্দন। পাস করলেও, না করলেও। হ্যাঁ, তুমি যদি সত্যিকারার্থে মানুষ হওয়ার প্রশিক্ষণের মধ্যেই থাকো অবশ্যই তোমার প্রতি অনেক অনেক আশীর্বাদ ও প্রাণঢালা ভালোবাসা। যারা উত্তীর্ণ হয়েছে, ভালো ফল করেছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের চেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য তাদের সম্মানিত অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষকমণ্ডলী।  

এসএসসি ফলের ছবি দেখে ভিডিও দেখে আমরা যতটা না আনন্দিত হই, উচ্ছ্বাস প্রকাশ করি, কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেখেও বিমর্ষ হই। ততটাই। ইউরোপে পাস ফেলের তেমন বালাই নেই। আমাদের সন্তানদের মতো ইউরোপিয়ানদের পরীক্ষায় পাস হওয়া নিয়ে এত টেনশন নেই, তাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় না। ফলপ্রকাশের আগেই কোন ভার্সিটিতে ভর্তি হবে তা নির্ধারণ হয়ে যায়। একটু ভিন্ন রকম চর্চা আছে সেখানে।