শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ইসলামি ঐক্য সাময়িক নাকি দীর্ঘস্থায়ী হবে?  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| সাইমুম সাদী ||

আমি মনে করি যদি দীর্ঘমেয়াদী টার্গেট নিয়ে ঐক্য হয় সেটা হবে টেকসই এবং ফলপ্রসূ। শুধু নির্বাচন নয়, আরও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ সামনে রেখে ঐক্য হতে পারে। যেহেতু নির্বাচন সামনে উপস্থিত, নির্বাচনকেন্দ্রিক ঐক্যকেও  অনেক দূর এগিয়ে নেওয়া যায়। 

ঐক্যের পথে প্রধান বাধা হচ্ছে, একে অপরের ওপর বিশ্বাস ও আস্থা না রাখা। ঐক্যের সময় যেরকম ভালো ভালো কথা বলা হয়, সুযোগ পেলে আমাকে বাদ দিয়ে আপনি দৌড় দেবেন নাকি আমাকেও বিক্রি করে দেবেন এ নিয়ে সন্দেহ ও সংশয়। এটা দূর করতে না পারলে শুধু মিষ্টি কথায় ঐক্য দীর্ঘস্থায়ী হবে না। সেটা দূর করার চেষ্টা করা উচিত। এবং তা কার্যকরভাবেই করা উচিত। 

যে আমার সাথে ঐক্যবদ্ধ হবে না তার সাথেও ভালো আচরণ করা উচিত। সেটা দলের প্রধান থেকে নিয়ে কর্মী পর্যন্ত হওয়া উচিত। কর্মীদের সেভাবেই মোটিভেট করা উচিত। সবচেয়ে ভালো হয় এসব নিয়ে গবেষণা সেল করতে পারলে। গবেষণা সেল নিয়মিত কাজ করবে। কোন কোন বিষয় নিয়ে সমস্যা তা চিহ্নিত করে সমাধানের জন্য পরামর্শ  ও প্রস্তাবনা দিবে৷ সকল দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব বসে তা বাস্তবায়ন করবে।  

ঐক্যবদ্ধতা কোনো সাময়িক বিষয় নয়, কন্টিনিউ ওয়ার্ক করার বিষয়। নতুন নতুন কর্মসূচি গ্রহণ করার বিষয়। চালাকি করে সাময়িকভাবে লাভবান হলেও গ্রহণযোগ্যতা স্থায়ীভাবে হারিয়ে ফেলতে হয়। পরবর্তী সময়ে ভালো উদ্দেশ্যে কিছু বললেও মানুষ তাকে চালাকিই মনে করে। 
সাময়িক ঐক্যকে স্থায়িত্ব দেওয়ার জন্য উদ্যোগ হোক খুলুসিয়ত ও দূরদর্শিতায় ভরপুর । আল্লাহ কামিয়াব করুন।

লেখক: রাজনীতিবিদ, লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ