মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সংসদে ৩০ জন আলেম প্রতিনিধির আসন সংরক্ষিত রাখা হোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতী মুঈনুল ইসলাম।।

সংরক্ষিত নারী আসনের জন্য ১০০টি আসন প্রস্তাব করা হয়েছে। যদিও পরম শ্রদ্ধেয়া গণতন্ত্রমনা অনেক মা-বোন সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা বলেন। যা হোক, চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই সুপারিশ সিদ্ধান্তে পরিণত হবে কি না এখনো জানা যায়নি।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও ইসলামি মূল্যবোধের এই দেশে আমাদের আটটি বিভাগে মোট ৩০ জন আলেম প্রতিনিধির জন্য সংসদে সংরক্ষিত আসন রাখা হোক, এ ব্যাপারে আমরা বিনীত সুপারিশ পেশ করছি সংশ্লিষ্টদের প্রতি। দেশের মুরব্বিয়ানে কেরাম উলামা হজরতের প্রতি, আমরা এ দাবি জাতীয় পর্যায়ে পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সংস্কার যখন হতে যাচ্ছে, সকল পর্যায়ে সংস্কার হওয়া দরকার। এদেশে ইসলাম থাকলে,  স্বাধীনতা নিরাপদ থাকবে। এদেশে মুসলমান থাকলে, সার্বভৌমত্ব অটুট থাকবে। উলামায়ে কেরামকে শুধু নবজাতকের কানে আজান দেওয়ার জন্য এবং কোনো মরহুম মুসলমানের জানাজা পড়ানোর স্পেস দিলেই চলবে না, সংসদীয় আসন পর্যায়েও স্পেস এখন দেওয়া সময়ের দাবি। এতে দেশের ক্ষতি হবে না। বরং স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরো সুসংহত হবে, ইনশাআল্লাহ।

মসজিদের নগরীর এই শহর যখন এ দেশের রাজধানী, সেখানে সংসদে মসজিদের আদর্শিক প্রতিনিধিত্ব করার মতো লোক সংসদে থাকার দাবিটি একেবারেই যুক্তি বলে বোদ্ধা মহল মনে করেন। শুভ কামনা অবিরাম হে মাতৃভূমি বাংলাদেশ।

লেখক: প্রিন্সিপাল ও রেক্টর, জামিয়া ইসলামিয়া ঢাকা; বহু গ্রন্থপ্রণেতা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ