সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইউনূসকে নিয়ে ইসলামপন্থীদের এতো কান্নাকাটির দরকার কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ডা. মেহেদী হাসান ||


জুলাই গণঅভ্যুত্থানের পর ইসলামপন্থীরা কথা বলার, কাজ করার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এটার জন্য শুকরিয়া আদায় করি। কিন্তু, ৯মাসে ইন্টেরিমের কর্মকাণ্ডে ইসলামপন্থীরা কোনভাবে বেনিফিটেড হইছে? না।

সব সংস্কার কমিশনে বাম ও সেকুলারদের আধিপত্য। সংস্কারের নামে যা হচ্ছে সেটা ইসলামপন্থীদেরকে গর্তে ফেলারই আয়োজন। 

অলরেডি রাখাল রাহারা আল্লাহ ও নবীকে গালি দেবার অধিকার পেয়েছে, তাদের বিচারের ধারা বাতিল হয়েছে। নারী কমিশনসহ আরো কিছু কমিশনে এলজি তথা পশ্চিমা অপসংস্কৃতি ঢুকছে। এনসিটিবি নিয়ে রাখাল রাহাদের দৌরাত্ম নিয়েও আন্দোলন করতে হয়েছে।
এনজিওগ্রাম সরকার পশ্চিমা এনজিও কার্যক্রমকে বেগবান হতে দিয়েছে যারা আল্টিমেটলি ইসলামের বিপক্ষে কাজ করছে। 
অ্যান্ড দ্যা লিস্ট গোজ অন।  

এখন, ড. ইউনূস তো এমনিতেও আর বেশিদিন থাকতে পারবেন না। নির্বাচনে মিরাকল কিছু না হলে বিএনপিই ক্ষমতায় আসবে। বিএনপির আমলে আমরা খুব শান্তিতে থাকবো, সেটাও আশা করছি না যদিও। 

তো, এতো কান্নাকাটির কী আছে? সেনাশাসনের ভয়? সেটা হবার চান্স খুবই কম। আর সেটা হলেও ইসলামপন্থীদের চেয়ে বাকিদের স্টেইক বেশি। 

বাস্তবতা হলো, সেকুলার শাসন ব্যবস্থায় ক্ষমতায় যেই আসুক, ইসলাম আসবে না। মুসলমানদের মুক্তির একমাত্র পথ হচ্ছে কুরআনের শাসন তথা শারিয়া প্রতিষ্ঠা করা। সেটা যতদিন না আসবে, ততদিন আমাদের স্ট্রাগল চলতে থাকবে। আল্লাহ পাক এ ভূখণ্ডে শারিয়া কায়েমের যোগ্য কাফেলা এবং যোগ্য নেতৃত্ব তৈরি করের দিন এবং আমাদের সে কাফেলার কর্মী হবার তৌফিক দিন। আমিন। 

লেখক: চিকিৎসক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ