মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইস্তিস্কার নামাজ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সিলেট সদরের জিলকার হাওরের ধানক্ষেত|। ইনসাইডে লেখক মুফতি এনায়েতুল্লাহ

|| মুফতি এনায়েতুল্লাহ ||

তাপপ্রবাহ অব্যাহত। তার পরও এখনই বৃষ্টি চান না বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার ধানচাষি থেকে শুরু নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও টাঙ্গুয়ার হাওরবাসী। এমনকি যারা ধানচাষ সম্পর্কে জানেন, তারাও গরমের কষ্ট স্বীকার করে মনেপ্রাণে কামনা করছেন, আর কয়েকটা দিন রোদ থাক। 

দেশজুড়ে এখন চলছে বোরো ধান কাটার মহোৎসব। গ্রাম এলাকার পুবালি বাতাসে এখন পাকা ধানের মনমাতানো গন্ধ। তীব্র রোদ ও তাপপ্রবাহকে সঙ্গী করেই সকাল থেকে সন্ধ্যা-কৃষক ব্যস্ত বোরো ধান কাটতে, মাড়াই করতে। মাড়াই শেষে নতুন ধান গোলায় তুলতে। এখনও অনেক খেতে ধান রয়েছে। আর কয়েকটি দিন গেলে সব ধান কৃষকের গোলায় উঠবে।

অন্যদিকে বৃষ্টির জন্য হাহাকার চলছে আমচাষি আর শহুরে আরামপ্রিয় মানুষের মাঝে। মিডিয়ায় বৃষ্টি নেই বৃষ্টি নেই রবে মনে হচ্ছে সব শেষ। 

অভিজ্ঞ কৃষকদের অভিমত, এই মুহূর্তে বৃষ্টির অর্থ হচ্ছে ফসলের ক্ষতি। ধানের ক্ষতি। অথচ অনেকেই রাজনৈতিক কর্মসূচির মতো ইস্তিস্কার নামাজ পড়ছে। আল্লাহ সবাইকে একনিষ্ঠভাবে তার ইবাদতগুলো করার তওফিক দিন। আমিন। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ