নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত ও নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা ও সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি ওয়াহিদুল আলম।
আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার তুরস্কের ঐতিহাসিক ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশ নেবেন সেবামূলক সংগঠন মারকাযুল ঈমান ফাউন্ডেশনের (নিবন্ধন নং: S-15306/2026) চেয়ারম্যান মুফতি ওয়াহিদুল আলম। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সংগঠন ‘আল-ই'তিলাফুল আলামিয়্যু লি-নুসরাতিল