মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮


ইফার স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করল কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগের নামে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে চাকরিপ্রত্যাশীসহ সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে ইসলামিক à