শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) এডিস মশার প্রাদুর্ভাবের জরিপ শেষে আগামী ১২ তারিখের মধ্যে ওয়ার্ডভিত্তিক সংক্রমণের হার নির্ণয় করা যাবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মশক নিধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বাংলাদেশ ব্যাংক কলোনির ফরিদাবাদ আইজি গেইট এলাকার বস্তি উচ্ছেদের পর সেখানে খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানান।

একই সঙ্গে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলে ঢাকা দক্ষিণ সিটিকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের প্রত্যয় জানান প্রশাসক।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ