সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নেপাল নির্বাচন কমিশনের সঙ্গে ইসির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটদান পদ্ধতি নিয়ে নেপাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

জানা গেছে, নেপালের দুজন নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বে ৬ সদস্যের একটি টিম এ বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া ইউএনডিপি’র প্রতিনিধি প্রভাত কুমারসহ আরও অন্যপ্রতিনিধিরা এতে উপস্থিত আছেন। নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নী কমলা কাফলে ও ইউএনডিপি’র প্রতিনিধি প্রভাত কুমার বৈঠকে অংশ নেবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম নিয়ে আলোচনা হবে।