নিজস্ব প্রতিবেদক
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ৩০ জন। সৌদি সরকারের বিশেষ উদ্যোগে নির্বাচিত অতিথিরা পবিত্র মক্কা ও মদিনা সফর করবেন এবং ওমরা পালন করবেন।
রোববার (৪ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে ওমরাযাত্রীদের শুভকামনা জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। এ সময় তিনি নির্বাচিত অতিথিদের পবিত্র সফর সফল ও বরকতময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌদি সরকারের উদ্যোগে নির্বাচিত ৩০ অতিথি পবিত্র মক্কায় ওমরা পালনà