সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি শাপলা কর্নার পরিদর্শন করেন।

মেলা পরিদর্শনকালে তিনি লিটলম্যাগ কর্নার, সিরাত এক্সিবিশনসহ বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন। লিটলম্যাগ কর্নার থেকে তিনি তাঁর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ম্যাগাজিন সংগ্রহ করেন। পাশাপাশি মেলার বিভিন্ন প্রকাশনী থেকে বেশ কিছু বই কেনেন।

এর মধ্যে ইলহাম থেকে মাহমুদুল হাসান সাগরের ‘হাফেজ্জি হুজুরের রাজনীতি’, হসন্ত প্রকাশনী থেকে হাবীবুল্লাহ সিরাজের ‘নারীজীবন’ এবং মাকতাবাতুল আশরাফ থেকে প্রফেসর হামিদুর রহমান (রহ.)-এর বই সংগ্রহ করেন তিনি।

মেলা পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আন্তর্জাতিক ইসলামী বইমেলা ঘুরে দেখলাম। সত্যি বলতে, এখানে এসে খুব ভালো লাগছে। বইমেলা মানেই শুধু বই কেনাবেচা নয়। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে জানি এবং নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ পাই।’

শাপলা কর্নারের আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ‘বিশেষ করে শাপলা কর্নারে আমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। আমি মনে করি, আমাদের সন্তানদের এসব বিষয়ে জানার সুযোগ দেওয়া প্রয়োজন, যাতে তারা বইয়ের মাধ্যমে মূল্যবোধকে ধারণ করতে পারে।’

তিনি শাপলা কর্নারের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আল্লাহ তায়ালা এই উদ্যোগকে কবুল করুন এবং আমাদের সন্তানদের জন্য জ্ঞানচর্চার আরও সুন্দর পরিবেশ তৈরি করে দিন।’

এ সময় তিনি জ্ঞানচর্চার পরিবেশ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ