সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের ধারণা, সম্ভাবনা ও বাংলাদেশে এর কার্যকর প্রয়োগ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডের ডি সি সি হলে এ মিট-আপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষকতায় ছিল অভিযাত্রিক ফাউন্ডেশন। স্পন্সর হিসেবে যুক্ত ছিল ইনোভা ইন্টারন্যাশনাল ও এএনএফ কনসালটেন্সি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি উবায়দুর রহমান হাম্মাদ, মুফতি লুকমান হাসান, মাওলানা ফাহিম ফয়সাল আল মাসউদ ও সাদিকুর রহমান।

আলোচনায় বক্তারা ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের মৌলিক ধারণা, প্রয়োজনীয়তা এবং সমাজ ও অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশে এ খাতের কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোকপাত করা হয়।

বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যাকাত, ওয়াকফ, সদাকাহ ও ক্বারযে হাসানের মতো ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের উপকরণ কার্যকর ভূমিকা রাখতে পারে। এসব উপকরণকে পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানো গেলে সমাজের প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে সম্পদ ও সুযোগ পৌঁছে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরি করা সম্ভব।

আলোচনায় বৈশ্বিক পরিসরে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের দিকও তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশে এ খাতকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে প্রয়োজনীয় কাঠামো, কার্যপদ্ধতি ও সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করেন বক্তারা।

মিট-আপের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন। ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনা, হিসাবায়ন ও তদারকি এবং অ্যাকাউন্টিং, গভর্ন্যান্স ও স্বচ্ছতার কার্যকর কাঠামোর মাধ্যমে মানুষের আস্থা কীভাবে তৈরি করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সকে শুধু দান বা সহায়তার কার্যক্রম হিসেবে না দেখে একটি সুসংগঠিত সামাজিক অর্থায়ন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সম্পদ ও সুযোগ পৌঁছে দেওয়ার পাশাপাশি টেকসই সামাজিক উন্নয়ন নিশ্চিত করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানটি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স নিয়ে আগ্রহী গবেষক, শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ধারণা বিনিময় ও পারস্পরিক যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা ও উদ্যোগ বাংলাদেশে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের সম্ভাবনা নিয়ে আরও গবেষণা, সংলাপ ও কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ