সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সরকারি অফিসে দ্রুত সৌরবিদ্যুৎ চালুর আহ্বান প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম শিগগিরই সরেজমিনে পরিদর্শন করবেন বলেও জানান মীর শাহে আলম।

সভায় সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার চলমান কার্যক্রম এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

নিজ নিজ সংস্থার মাঠপর্যায়ের দপ্তরসহ ঢাকায় অবস্থিত অফিস ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেকসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

ঢাকার বাইরে অবস্থিত বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরাও অনলাইনে সভায় যুক্ত হয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ