জাতীয় সংসদে ধর্মীয় বিশ্বাস ও দাড়ি নিয়ে কটাক্ষের শিকার হওয়ার অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, তার দলের এক সদস্য তাকে লক্ষ্য করে এই কটাক্ষ করেছেন এবং এর বিচার স্পিকারের কাছে দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অভিযোগ করেন।
অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে মনিরুল হক চৌধুরী বিগত একটি অধিবেশনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাজেট বক্তৃতার প্রথম দিনেই একটি গল্পকে কেন্দ্র করে স্পিকারের আসন থেকে তার বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করা হয়েছিল। এটি স্পিকারের এখতিয়ার, তবে যার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে তারও জানার অধিকার আছে কোন শব্à