শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

তিস্তা পরিকল্পনা চ্যালেঞ্জিং, দরকার সমন্বিত সমাধান: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কাজ করতে এসে তিস্তা পরিকল্পনাকে বেশি চ্যালেঞ্জিং মনে করছে সরকার বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, নদীর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। একে নিয়ন্ত্রণে আনলে তার পার্শ্ব প্রতিক্রিয়ার চিন্তা করতে হয়। এ জন্য একটি সমন্বিত সমাধান দরকার। যার মাধ্যমে দেশবাসীকে পুরো বিষয়টির স্থায়ী সমাধান দেওয়া যাবে। 

সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা যদি তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হই তাহলে মানুষ যে পরিমাণ সমস্যার মধ্যে রয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকবে। এজন্য এই চ্যালেঞ্জকে যে কোনোভাবেই মোকাবিলা করতেই হবে।

এসময় তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে উভয় দেশের স্বার্থের কথা চিন্তা করার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ