মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি: চিফ হুইপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি বলে জানিয়েছেন সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, বিএনপির দলীয় প্রার্থী আমরা এখনো ফাইনাল করিনি। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। আমাদের দল থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের মনোনয়নপত্র জমা দেয়া, বাছাই করা এবং সেটা প্রত্যাহারের তারিখ ১৮ আগস্ট। তারপরে আমরা নির্বাচন করবো। ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে।

তিনি আরও বলেন, ভোট হবে সংসদের মধ্যে এবং বুথ থাকবে সংসদের মধ্যে। সদস্যরা নাম্বার অনুযায়ী তারা এখানে ভোট দেবেন। যদি দেখা যায় আমাদের এক ঘণ্টার মধ্যে ভোট হয়ে গেছে আমরা এক ঘণ্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে তার জন্য আমাদের ৫টা পর্যন্ত অপেক্ষা করবো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ