মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

ইমরান ওবাইদ, সাব-এডিটর

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অত্যাসন্ন। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে কারো নাম ঘোষণা করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্যের বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত বলে মনে করা হচ্ছে। আগামী বুধবার (১২ আগস্ট) এ ব্যাপারে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী জোট ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে যোগ্য ও অযোগ্য যারা:

সংবিধানের ৪৮ অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে কারা যোগ্য এবং কারা অযোগ্য—এই প্রশ্নের উত্তর। ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে থাকতে হবে নির্দিষ্ট কিছু যোগ্যতা:

এক. প্রার্থীর বয়স সর্বনিম্ন ৩৫ হতে হবে।

দুই. সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা প্রার্থীর মধ্যে থাকতে হবে।

তিন. পূর্বে কখনো সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত ব্যক্তি না হতে হবে।

অতএব, ৩৫ থেকে কম বয়সী ব্যক্তি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য ব্যক্তি এবং রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে পারবেন না।

তবে সংবিধান ও আইন অনুযায়ী যোগ্য বিবেচিত হওয়ার পরও প্রার্থী বিবেচনায় কিছু বাধা থেকে যায়। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে নির্বাচিত ব্যক্তির মনোনয়নপত্র কোনো সংসদ সদস্যকে দাখিল করতে হবে এবং মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ওই সংসদ সদস্যের সই থাকতে হবে। সমর্থক হিসেবে থাকতে হবে অন্য আরেকজন সংসদ সদস্যের সই। পাশাপাশি রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত ব্যক্তির সম্মতি আছে—এই মর্মে সই থাকতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ