বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ‘পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল’ 

আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নিজস্ব প্রতিবেদক ||

একদিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আগামী ৯ আগস্ট হাটহাজারীর ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী) মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করা সফরসূচি অনুযায়ী, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি শেষে তিনি হাটহাজারী মাদরাসায় পৌঁছে দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

এর আগে প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শন করবেন এবং সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আল্লামা শাহ আহমদ শফী (রহ.) দেশের কওমি অঙ্গনের প্রধান মুরব্বি ছিলেন। প্রায় সাড়ে তিন দশক তিনি দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে কওমি শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হয়।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলাম, কওমি শিক্ষা এবং সামাজিক-ধর্মীয় বিভিন্ন ইস্যুতে তাঁর ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন এবং হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণেই তাঁকে দাফন করা হয়। এরপর থেকে দেশ-বিদেশের আলেম, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কবর জিয়ারত করে থাকেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ