মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মসজিদের ইমাম-খতিব ও আলেম-ওলামারাই বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সেমিনারের বক্তারা। তারা বলেন, কোরআন-সুন্নাহর আলোকে মানুষকে ন্যায়পরায়ণতা, সততা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক অধিকার আদায়ের শিক্ষা দেওয়ার মাধ্যমে একটি নৈতিক ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইমাম-খতিবদের ভূমিকা অপরিসীম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের হোটেল রয়েল প্যালেস মিলনায়তনে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির উদ্যোগে ‘ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতিবদের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, সমাজে অন্যায়, দুর্নীতি, মিথ্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়া ইমাম-খতিব ও আলেম-ওলামাদের অন্যতম দায়িত্ব। এজন্য তাদের জ্ঞান, আমল ও চরিত্রে আদর্শ স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসে।

সেমিনারে ইমাম-খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালনের পরিবেশ নিশ্চিত করা, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা সমুন্নত রাখা এবং ইমাম-খতিব সমাজের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মুফতি আবু তাহের আল মাদানীর সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মাওলানা মুফতি মুহিববুল্লাহিল বাকি নদভী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মুফতি আরেফ বিল্লাহ কাসেমি, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা আতাউর রহমান আরেফি, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং মাওলানা আতাউর রহমান আতিকী।

সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বরেণ্য ইমাম, খতিব, আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদরা অংশ নেন। বক্তারা ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইমাম-খতিবদের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ