মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সারাদেশে চলমান তীব্র গ্যাস সংকট নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে। সেইসঙ্গে পরের সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ২৭০ ঘনফুট। বাকিটা ঘাটতি থাকে। এরমধ্যে দেশে উত্তোলন হয় ১৬০ কোটি ঘনফুট। বাকি ১১৫ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়।’

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে ভোলার স্থানীয় চাহিদা পূরণ করে এলএনজিতে রূপান্তর করে উদ্বৃত্ত গ্যাস অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে। এজন্য বছরখানেক সময় লাগতে পারে।

এদিকে আগামী ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। চলমান গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এ ঘোষণা দিয়েছেন। তবে দাবি পূরণের জন্য সরকারকে ২২ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুলাই দেশের সব সিএনজি স্টেশন স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং গ্রাহকরা আগের মতো সেবা পাবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ