শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প পথ নেই। সরকার যদি জনগণের প্রত্যাশার বিপরীত পথে হাঁটে, তবে দেশের মানুষ তার পরিণতি নির্ধারণ করবে।

রোববার (২৬ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন হলে বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ‘গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ কোনো দল বা গোষ্ঠীর দাবি নয়; এটি দেশের জনগণের ন্যায্য অধিকার ও গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন। গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে তিনি অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান এ দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন নয়; এটি ভারতীয় সংবিধানের অনুকরণে প্রণীত। একাত্তরের চেতনাকে বাহাত্তরে ভারতীয় আধিপত্যের কাছে বিলীন করা হয়েছিল, যার ফলে দেশ দীর্ঘদিন ভারতীয় প্রভাববলয়ে পরিচালিত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান মূলত সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই জনগণের এক গণবিস্ফোরণ ছিল।

গাজীপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ কাজী নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক।

গাজীপুর জেলা সভাপতি শাইখুল হাদীস মাওলানা মাসউদুর রহমান, শাইখুল হাদীস মুফতি নুরুল ইসলাম, গাজীপুর মহানগর ইমাম পরিষদের সভাপতি কারী আব্দুর রহীম আল-মাদানী, বাসন থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি আবু নাঈম কাসেমী, কারী জুবায়ের আহমদ তাসরীফ, মাওলানা আলমগীর হোসেন আকরামীসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশের বক্তারা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে হুশিয়ারি উচ্চারণ করেন যে, জনগণের প্রত্যাশা পূরণে আর কোনো কালক্ষেপণের সুযোগ নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ রাজপথের আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করা হবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ