মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা, সেটিও যাচাই করা হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপে এক মানবাধিকারবিষয়ক পরামর্শ সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। এ জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হয়নি।’

সভায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গ উঠলে তিনি দাবি করেন, গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। একই সঙ্গে মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন-সংক্রান্ত আইন পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ২০২৩ সালে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ