মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই: সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‘আমি সংবিধান রক্ষা করেছি’ বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা দেশের ২২ তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি ২০২৪ সালের ৫ আগস্টের পরে।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সাহাবুদ্দিন বলেন, ‘অসুস্থতাই মেইন। সেটাই তো সত্য। বাট নানান রকম মিডিয়াতে কথা হচ্ছে। এগুলো অপতথ্য। সম্পূর্ণরূপে বেসলেস ক্রিয়েটেড কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইলো, মনের মাধুরী মিশিয়ে লিখে দিল, ব্যাস। সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিলাম। কোন ফোনঠোন আসে নাই। এগুলো বাজে কথা।’

বঙ্গভবনে থাকা প্রসঙ্গে তিনি বলেন, আইনবিধান আছে এক মাস থাকার। সেটা তো কোনো কথা না। এজ-সুন-এজ পসিবল আমি চলে যাব বাসায়। আমি গুলশানের বাসায় উঠবো। ওটাই তো বাসা।

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি ২৪ এর ৫ এর আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি। যে আমি একটা ক্রাইসিস থেকে আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি। এবং সেভাবে একটা গভমেন্টও ফর্ম করে দিছি আমি। সেই গভমেন্ট রাষ্ট্রপতি ফর্ম করছে, সাংবিধানিকভাবে এটা শুধু রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্মেন্ট করে দিলাম। ইন্টারিম গভমেন্ট চালিয়ে গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড গভমেন্ট এখন দেশ চালাচ্ছে। আমি বলতে গেলে আমারই কৃতিত্ব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ