শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জমিয়তের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, জননিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর, দৃশ্যমান ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা জমিয়তের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ জামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, জেলা সহ-সভাপতি মাওলানা বাহা উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আবুল কাশেম জিহাদী, মাওলানা আব্দুল কাইয়ুম জামী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আবু বকর সিদ্দিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, ভেজাল খাদ্যের বিস্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদকের সহজলভ্যতা সাধারণ মানুষের জীবনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর, সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে উৎপাদন, পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে খাদ্যের মান নিয়ন্ত্রণ, বাজার তদারকি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে সম্প্রতি আলোচিত দেশবিরোধী চুক্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন জমিয়তের মহাসচিব। তিনি বলেন, এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয় জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা এবং প্রয়োজনে সংসদ ও জনপরিসরে খোলামেলা আলোচনা হওয়া উচিত। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের অস্পষ্টতা বা গোপনীয়তা কাম্য নয়।

মাওলানা আফেন্দী দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ