নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের (২০২৭) পবিত্র হজ কার্যক্রম পরিচালনার জন্য প্রথম পর্যায়ে শর্তসাপেক্ষে ৩৫৭টি হজ এজেন্সিকে প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার।
রোববার (১৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যোগ্য হজ এজেন্সির প্রথম তালিকা প্রকাশ করে এ তথ্য জানায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৭ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে চলতি সপ্তাহের মধ্যেই সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত শর্ত অনুযায়ী, অনুমোদিত কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ সালের হজ মৌসুমে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) সম্পন্ন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া হজযাà