সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

‘জনসমর্থন থাকলে কুমিল্লাকে বিভাগ করা হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁদপুরের উদ্দেশে বেরিয়ে কুমিল্লায় বরুড়ায় পথসভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথসভায় তিনি উপস্থিত জনতাকে লক্ষ করে বলেন—জনসমর্থন থাকলে কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এমন প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যা ওয়াদা করে, তা পূরণ করে। আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছি, জনগণ তার ভিত্তিতে আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছে। আমরা যে ওয়াদা করেছি তা একে একে বাস্তবায়ন করব।

দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘অনেক আন্দোলন সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক ’৭১-এ মানুষ যেমন দেশ স্বাধীন করেছিল, চব্বিশেও দেশকে আবার স্বাধীন করা হয়েছে। এখন মূলকাজ হলো দেশ পুনর্গঠন। যে জাতি নিজেরা পরিশ্রম করে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব না। এ দেশের মালিক জনগণ, জনগণকেই মালিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ