মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২৫ কোটি টাকা বরাদ্দ পেল বগুড়ার বায়তুর রহমান মসজিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মসজিদটির উন্নয়নের কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গত সোমবার (৪ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মীর শাহে আলম বগুড়া সফরে এসে এই কথা জানিয়েছেন। চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়।

কিন্তু ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পট-পরিবর্তনে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নির্মাণকাজও সম্পন্ন করা হয়নি। এতদিন মুসল্লিরা নির্মাণাধীন অবস্থায় নামাজ আদায় করে আসছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় পরিচালনা কমিটির সদস্যরা ধীরে ধীরে এর পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন।

গত ২০ এপ্রিল বগুড়া সফরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তার নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের বেহাল অবস্থা তাকে ব্যথিত করে। তিনি এই মসজিদের উন্নয়নে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। এরই ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ