মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শাপলা গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রোববার (২৬ এপ্রিল) আহত গাজীবৃন্দ সাক্ষ্য প্রদান করেছেন। তারা তদন্ত কর্মকর্তা এএসপি ইফতেখার আলমের কাছে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও ঘটনার বিবরণ তুলে ধরেন।

সাক্ষ্য প্রদানের সময় আহত গাজীরা শাপলায় সংঘটিত নৃশংস ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ঘটনার সময় তাদের ওপর চালানো সহিংসতার বর্ণনা দেন। তাদের এই সাক্ষ্য মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন। তিনি বলেন, শাপলা গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা সময়ের দাবি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, শাপলা গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ