মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সড়কে ফিরল হাফেজ্জী হুজুরের নাম, আনুষ্ঠানিক উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ চত্বর থেকে নগর ভবন ও পুলিশ হেডকোয়ার্টার্সের সামনের সড়কটির পূর্বের নাম ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ পুনর্বহাল করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সড়কটি  উদ্বোধন করেন।

সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র থাকাকালে হাফেজ্জী হুজুরের নামে সড়কটির নামকরণ করেছিলেন। আওয়ামী স্বৈরাচারী সরকারের সময় এই সড়কের নাম পরিবর্তন করা হয়। এবার বিএনপি সরকার ক্ষমতায় এসে সড়কটির পূর্বের নাম পুনর্বহাল করল।

সড়কটির নাম পুনর্বহাল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাফেজ্জী হুজুরের নাতি এবং খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী ও মাওলানা ইলিয়াস মাদারীপুরীসহ অনেক উলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ‘হাফেজ্জী হুজুর (রহ.) রোড’ পুনঃনামকরণ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ