মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হজ ক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা, খুশি হজযাত্রীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা। হজযাত্রা সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের এই সেবা চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে হজযাত্রীরা বেশ খুশি।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‌্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে। এছাড়া লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা দেবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার নির্দেশনার আলোকে হজযাত্রীদের জন্য এ সেবাটি চালু করা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ