বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংসদের কেনাকটায় দুর্নীতির তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন জাতীয় সংসদের স্পিকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 
 
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিলে বিভিন্ন গণমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’  শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। 
 
তদন্ত কমিটির আহ্বায়ক জাতীয় সংসদের হুইপ ও লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। কমিটির অন্য সদস্যরা হলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।
 
এ কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও এ চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ