মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসায় শূন্যপদের তথ্য পাঠানোর সফটওয়্যার সাময়িক বন্ধ ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসায় শূন্য পদের তথ্যাদি প্রেরণের সফটওয়্যার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদফতর।

সোমবার (২০ এপ্রিল) অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, সফটওয়্যার উন্নয়ন কাজ চলমান থাকায় শূন্য পদে তথ্য পাঠানোর লিংক আপাতত বন্ধ রাখা হয়েছে। উন্নয়ন কার্যক্রম শেষ হলে নতুন সময়সূচি নোটিশের মাধ্যমে জানানো হবে।

এর আগে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শূন্য পদে তথ্যাদি প্রেরণ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছিল।

অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষকদের বদলির জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নীতিমালাটি চূড়ান্ত হলে সফটওয়্যার হালনাগাদ করে কার্যক্রম শুরু করা হবে।

তারা আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তখন শিক্ষকরা নির্ধারিত নিয়ম অনুসারে আবেদন করতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটি নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে।

দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসা রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ