মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যকে আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি ত্বরান্বিত করতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সুদৃঢ় সম্পর্ককে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিতে হবে। বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরো উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাক্ষাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ