সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

হজযাত্রীদের সেবায় কোনো গাফিলতি সহ্য করব না: ধর্মমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দায়িত্বে অবহেলা বা অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাঁদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তাই টিমের সদস্যদের প্রকৃত অর্থে দায়িত্বশীল খাদেম হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। হাজিদের সঙ্গে কেউ অনিয়ম বা অসদাচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে আনা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

মন্ত্রী বলেন, হাজিরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন তাদেরকে পরবর্তী বছরে আবার হজযাত্রীদের খেদমতের সুযোগ দেওয়া হবে। যারা হাজিদের যথাযথ সেবা দেবেন না তাদের মক্কা থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সে ব্যাপারে হজ টিমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে হজ টিমের সদস্যরা হাজিদের সেবা করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ