সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঢাকায় ইরান দূতাবাসে ইসলামী আন্দোলনের নেতার সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজি ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সাক্ষাৎকালে প্রফেসর আজিজি সাম্প্রতিক ঘটনায় সাইয়্যেদ মোস্তফা আলি খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং শোক বইতে স্বাক্ষর করেন।

উভয়ের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ইরানে চলমান পরিস্থিতি ও আগ্রাসন বিষয়ে খোঁজখবর নেন এবং দেশটির সাধারণ জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

প্রফেসর আজিজি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে বিশ্ববাসীকে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচল যেন কোনোভাবে ব্যাহত না হয় এবং তা নিরবচ্ছিন্নভাবে চলতে পারে সে বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ