সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে কারা কর্তৃপক্ষ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় তাকে মুক্তি দেন।

এর আগে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন এবং শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের আইনগত অবস্থান তুলে ধরেছে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া বলেন, আদালত থেকে বেল বন্ড (জামিননামা) কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন। তিনি জানান, অন্য কোনো মামলায় সাবেক স্পিকারকে আটকের সম্ভাবনা আপাতত নেই। তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং মুক্তি পেলে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেফতার দেখানো হয়। 

এর আগে গত ৭ এপ্রিল শিরীন শারমিনকে আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন নাকচ করে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আজ রোববারের শুনানিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তার জামিন মঞ্জুর করা হলো।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ