সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে পাঠানো হচ্ছে।

সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজ।

প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে হরমুজের কাছাকাছি পৌঁছার পর অনুমতির আবেদন প্রত্যাখ্যান করে ইরানের আইজিআরসি। এরপর জাহাজটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে শারজাহ বন্দরের দিকে যাত্রা শুরু করে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ চ্যানেল পার হওয়ার অনুমতি পায়নি। আমরা কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা করছি। আশা করি পেয়ে যাব। বর্তমানে আমাদের নাবিকদের নিয়ে জাহাজ নিরাপদ অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছি।

এর আগে তিনি বলেছিলেন, আমাদের জাহাজ সৌদি আরবে অপেক্ষমাণ থাকলেও আমরা প্রতিদিন ভাড়া পেয়েছি। নাবিকদের প্রতিদিন ১২ ডলার করে দিয়েছি। তারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সে জন্য স্টার লিংক যুক্ত করা হয়েছে পরিবারের সঙ্গে কথা বলার জন্য। পর্যাপ্ত রসদ ও জ্বালানি রয়েছে জাহাজে।

সূত্র জানায়, হরমুজ প্রণালী খুলে দিলেও ৪০ দিনে কয়েকশ’ জাহাজের জট লেগে গেছে। এ ছাড়া ইরানি কর্তৃপক্ষ দিনে কতটি জাহাজ হরমুজ পার হবে তা-ও নির্ধারণ করে দিচ্ছে।

বিএসসি সূত্র জানায়, বাংলাদেশি ৩১ জন নাবিক প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে রাস আল খাইর বন্দর থেকে নতুন গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তবে তাদের গন্তব্য হতো চার্টারারের ডিমান্ত অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিলের যেকোনো একটি বন্দর।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ