শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘সংরক্ষিত নারী আসনে রাজপথের ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে সক্রিয় এবং ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে। যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরই খুঁজে বের করা হবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, নারীরা নেতৃত্বে আসুক। যত দ্রুত তারা আসবে, দেশের তত লাভ। নারীদের ক্ষমতায়নের জন্য আমরা ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবিধানের ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্য নারীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আমাদের সংসদ নেতা (প্রধানমন্ত্রী) সব দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেবেন যাতে সব সেকশনের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

চিফ হুইপ আরও বলেন, যারা রিয়েলি রাজপথে ত্যাগী এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারবেন, তাদেরই আমরা খুঁজে বের করব। আমি মনে করি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নির্ভুল হবে।

সন্ত্রাসবিরোধী আইন পাস সংক্রান্ত প্রশ্ন করলে জবাবে চিফ হুইপ বলেন, আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে। যিনি দোষ করেছেন তার বিচার হবে, নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। শেখ হাসিনা বা অতীত সরকার যা করে গেছেন, তার বিচার আইন অনুযায়ীই হবে।

সংসদের বর্তমান ব্যস্ততা ও অর্ডিনেন্স পাস প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ইতোমধ্যে ৪৪টি অর্ডিনেন্স পাস করা হয়েছে। তিনটি বা চারটি অর্ডিনেন্স একটি বিলের মাধ্যমে এনে আমরা পাস করছি। বাকি যা আছে, আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা ১৩৩টি অর্ডিনেন্স নিয়ে একটা ফয়সালা করতে পারব।

তিনি জানান, কাজের চাপ সামলাতে আগামী শুক্রবারও সংসদের অধিবেশন চলবে। শুক্রবার আমরা প্রথম ও দ্বিতীয়, দুটি সেশনেই কাজ করব। এটি সংসদের ইতিহাসে বিরল কি না জানি না, তবে আমাদের কাজ করতে হবে। মানুষ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছে তাদের জন্য পরিশ্রম করতে।

মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি সংসদের একটি নিয়মিত রীতিনীতি। সংসদ সদস্যরা সংসদে কী কী বিষয় উত্থাপন করবেন এবং তাদের করণীয় কী, তা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ