সিলেট-৫ আসন থেকে নির্বাচিত খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান সংসদে দেওয়া বক্তব্যে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। এমনকি বিরোধী দলীয় এই এমপির বিভিন্ন দাবি ও প্রস্তাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজেই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি সুপারিশ করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) নির্ধারিত পাঁচ মিনিটের বক্তব্যে মুফতি আবুল হাসান তার নির্বাচনি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কানাইঘাট ও জকিগঞ্জকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে তুলে ধরেন।
এমপির বক্তব্য শুনে স্পিকার আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি একাত্তরের স্মৃতিচারণ করে আটগ্রাম, চারিগ্রামসহ বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেন এবং জানান, এসব এলাকায় তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২১ ও ২২ নভেম্বরের সম্মুখযুদ্ধের স্মৃতিও তুলে ধরেন তিনি।