মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের চৌরঙ্গীঘাটে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধি

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন প্রত্যন্ত অঞ্চল, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকার চৌরঙ্গী খেয়াঘাটে নদীর উপর সেতু নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় জনগণ।

বুধবার (১ এপ্রিল) আওয়ার  ইসলামকে এ তথ্য জানান গোয়াইনঘাট প্রতিনিধি।  

জনগণের দাবি, দীর্ঘদিনের দুর্ভোগ, অবহেলা ও যোগাযোগ সংকট থেকে মুক্তি পেতে সেতু নির্মাণ অত্যাবশ্যক। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষকে,  ‍দ্রুত এ কাজ শুরুর আবেদন জানান। বিশেষত, সিলেট-৪ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছে জনগণ।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চল অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতা তাদের জীবনযাত্রাকে কঠিন করে ক্রমশই কঠিন করে তুলছে। উন্নত যাতায়াত ব্যবস্থা ও চৌরঙ্গীঘাটে সেতু না-থাকায়, রোগীদের চিকিৎসার জন্য ও উচ্চশিক্ষার অর্জনে শিক্ষার্থীদের শহরগমনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

মোটকথা, গোয়াইনঘাটের  চার ইউনিয়ন তথা নন্দিরগাঁও, তোয়াকুল, লেঙ্গুড়া ও ডৌবাড়ি হাজারো মানুষের দাবি চৌরঙ্গী খেয়াঘাটে নদীর উপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। এ সেতু শুধু যাতায়াত ব্যবস্থাই সহজ করবে না; বরং পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা বলেন, এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে পর্যটন সম্ভাবনার দ্বারও উন্মোচিত হবে। পাশাপাশি আম্বরখানা থেকে রাতারগুল হয়ে বিছনাকান্দি, জাফলং-সহ গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটন স্পটে পৌঁছানোর সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে। বর্তমানে যেখানে কয়েক ঘণ্টা সময় লাগে, সেখানে সেখানে তখন এক ঘণ্টারও কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। ফলে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে, যা গোয়াইঘাটের অর্থনীতির জন্য ইতিবাচক।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ