মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিশরে ট্রানজিট নিতে গেলে আগাম ভিসা নেওয়া বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশি নাগরিকদের মিশরে ট্রানজিটের ক্ষেত্রে ঢাকা থেকে আগাম ভিসা নিয়ে যাওয়া বাধ্যতামূলক করেছে দেশ‌টি।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মিশর দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ঢাকায় মিশর দূতাবাসের মাধ্যমে ট্রানজিট ভিসা আগে থেকে নিতে হবে। ভ্রমণকারীকে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট এবং যেখানে প্রযোজ্য হয়, চূড়ান্ত গন্তব্য দেশের জন্য একটি বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

মিশরকে অবশ্যই অন্য গন্তব্যে ভ্রমণকারীর রুটে একটি ট্রানজিট পয়েন্ট হতে হবে। মিশরীয় অভিবাসন নিয়ম মেনে চলা সাপেক্ষে প্রবেশ করার সুযোগ পাবে, যাদের ক্ষেত্রে প্রবেশ বিধিনিষেধ আছে, তারা ছাড়া বাকিরা এই সুযোগ পাবেন। 

দূতাবাস সব যাত্রীকে অনুরোধ করেছে—যেন তারা যেকোনো অসুবিধা এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা গ্রহণ করেন। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ